• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০২৪

রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। 


গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।


পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হবে।


ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর তাঁর সরকারের মন্ত্রী ও দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। সর্বশেষ শমী কায়সারকে গ্রেপ্তার করা হলো।