• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • খবর
  • /
  • আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৪

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আবারও প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা ৭ম বারের মতো প্রথম স্থানের খেতাব পেল দেশটি।


২০২৪ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ফিনল্যান্ডকে সুখীতম দেশ হিসেবে বেছে নেওয়া হয়। অন্যদিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে নাম উঠেছে আফগানিস্তানের।


আজ বুধবার ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ প্রকাশ করা হয়। ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’এর প্রকাশিত এই তালিকায় সুখী দেশগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড।


অন্যদিকে সুখী দেশের তালিকায় ১২৯ নম্বরে আছে বাংলাদেশ। এই তালিকায় ভারতের অবস্থায় ১২৬তম। অন্যদিকে তালিকায় ১০৮তম স্থানে রয়েছে পাকিস্তান।


এদিকে শীর্ষ ২০- এর তালিকা থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।


জিডিপি, মাথাপিছু আয়, স্বাস্থ্য, স্বাভাবিক আয়ুর প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা, দুর্নীতি, সামাজিক সহযোগিতাসহ বেশ কিছু সূচককে মানদণ্ড ধরে তৈরি করা হয় এ তালিকা।