• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • ইতালির ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম পরিবর্তনের নির্দেশ

ইতালির ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম পরিবর্তনের নির্দেশ

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ২৭ মার্চ ২০২৪

ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম পরিবর্তনের নির্দেশ দিয়েছে ঢাকায় নিযুক্ত ইতালি দূতাবাস। 


আজ বুধবার ইতালির দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজের মাধ্যমে তারা এই নির্দেশনা দিয়েছেন।


ফেসবুক পেইজে দূতাবাস থেকে জানানো হয়, দূতাবাস ভিএফএস গ্লোবালকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম পরিবর্তনের নির্দেশ দিয়েছে। বৈধ নুলাওস্তাসহ প্রত্যেকে মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদন করতে পারবে।


দূতাবাস থেকে ইতালি গমনেচ্ছু প্রার্থীদের ধৈর্য্য ধরার অনুরোধ জানিয়ে বলা হয়, অনুগ্রহ করে সবাই ধৈর্য ধরুন। মনে রাখবেন, সর্বদাই বিনামূল্যে একটি স্লট বুক করা যায়।