• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • গোলাপগঞ্জে অবৈধভাবে সুরমানদীর বালু উত্তোলনের মহোৎসব

গোলাপগঞ্জে অবৈধভাবে সুরমানদীর বালু উত্তোলনের মহোৎসব

সংবাদদাতা: সরওয়ার হোসেন

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ১ জুন ২০২২

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা দিয়ে অতিবাহিত সুরমা নদীতে অবৈধভাবে টমটম ও ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন করার কারণে নদী তীরবর্তী এসব এলাকার শতাধিক গ্রাম নদী ভাঙনের হুমকির মুখে পড়েছে।  ইতোমধ্যেই এসব এলাকার বিভিন্ন স্থাপনা, বাড়িঘর, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট রয়েছে তাও হুমকির সম্মুখীন। গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম মুন্নার নেতৃত্বে রাজনীতিক নামধারী একটি সন্ত্রাসীপক্ষ তাদের প্রভুদের আশ্রয়ে বালু উত্তোলন করছে। এই সন্ত্রাসীপক্ষ বালু উত্তোলন ছাড়াও চাদাবাজী, মাদকব্যবসা ও অন্যান্য অসামাজিক কাজে লিপ্ত। অবৈধ এ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নানা সময়  প্রতিবাদ করলেও তাদের হুমকি ধমকির কারণে নদী তীরবর্তী লোকজন দিশেহারা। গ্রামের পুরুষ, মহিলা, যুবক, নারী, বৃদ্ধা কেউ তাদের হুমকি-ধমকি থেকে রক্ষা পাচ্ছে না। এলাকার কেউ যাতে প্রতিবাদ করতে না পারে তা নিশ্চিত করার জন্য তাদের নিজস্ব লাঠিয়াল বাহিনী রয়েছে। কেউ প্রতিবাদ করলে তাদের লোকেরা রাতের আধারে নির্যাতন করে। ভয়ে কেউ প্রশাসনের শরণাপন্ন হন না। প্রতিদিন অবৈধ বালু খেকোদের গুণ্ডা বাহিনী আমাদের এলাকায় টহল দিচ্ছে। তাদের ভয়ে সবাই তটস্থ।’