• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • খবর
  • /
  • গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয়টি উপশাখা উদ্বোধন

গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয়টি উপশাখা উদ্বোধন

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর ২০২২

আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী গ্লোবাল ইসলামী ব্যাংকের ছয়টি উপশাখা উদ্বোধন করা হয়। 

চট্টগ্রামের মুরাদপুর, হালিশহর, ময়দার মিল ও ওয়াহেদ আলী চৌধুরী হাট, ঢাকার  ইসলামবাগ ও গাজীপুরের দেওড়া বাজারে উপশাখা ছয়টির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপশাখা ছয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত  অতিথি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। 

অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ইসলামী ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি তার স্বকীয়তা বজায় রেখে দেশব্যাপী অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।