• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • খবর
  • /
  • টানা ৩ দিনের বন্ধে শেয়ারবাজার

টানা ৩ দিনের বন্ধে শেয়ারবাজার

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ১৫ মার্চ ২০২৪

সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির কারণে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন টানা তিন দিন (১৫-১৭ মার্চ) বন্ধ থাকবে।


প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকে। তবে আগামী রোববার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন হওয়ায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন শেয়ারবাজারও বন্ধ থাকবে। তাতে টানা তিন দিন বন্ধ থাকবে শেয়ারবাজার।


আগামী সোমবার (১৮ মার্চ) থেকে বর্তমান নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।