• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • তেলের দাম বাড়ল ৪%: বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বাড়ল

তেলের দাম বাড়ল ৪%: বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বাড়ল

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। এশিয়ার প্রাথমিক লেনদেনে অপরিশোধিত কাঁচা তেলের দাম ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১২ ডলার হয়েছে। যুক্তরাষ্ট্রে তেলের লেনদেনও ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯.২৭ ডলারে পৌঁছেছে। এই দরবৃদ্ধির পেছনে মূল কারণ ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর সৃষ্ট উত্তেজনা।


বিবিসি জানিয়েছে, হামলার জবাবে ইরান কাতারের একটি বড় এলএনজি রপ্তানি স্থাপনায় হামলা চালায়, যা বড় ধরনের ক্ষতি ও সরবরাহের অস্থিরতা সৃষ্টি করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়েছে। যদিও যুদ্ধের প্রারম্ভিক সময়ে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছেছিল, বর্তমানে তা কিছুটা কম হলেও এখনও উচ্চ পর্যায়ে আছে।


একই সময় এশিয়ার শেয়ারবাজারেও পতন দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৩ শতাংশ কমেছে, জাপানের নিক্কেই ২২৫ সূচক ২.৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক ১.৬ শতাংশ কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, তেলের এমন দরবৃদ্ধি ও বাজারে অস্থিরতা আন্তর্জাতিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।