• মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষেই বই উৎসব

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ২৬ ডিসেম্বর ২০২২

কাগজ সংকট, নিম্নমানের কাগজে বই ছাপানো ও নির্ধারিত সময়ে সব শিক্ষার্থীর হাতে বই না পৌঁছানোসহ নানা অভিযোগ ডিঙিয়ে নির্ধারিত সময়  ইংরেজী নতুন বছরের ১ জানুয়ারি হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩। তবে নতুন বছরের প্রথম দিনে সব বই একসঙ্গে হাতে পাবে না শিক্ষার্থীরা।


মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইনের (মাধ্যমিক) সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণের জন্য ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৩ উদযাপন করা হবে। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য মাউশি’র আওতাধীন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে বিনামূল্যে নতুন বই দিয়ে আসছে সরকার। তবে প্রতিবারই অভিযোগ ওঠে নিম্নমানের বই সরবরাহের। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মুদ্রণ ও এনসিটিবি উভয় পক্ষই জানিয়েছে, কাগজ সংকটের কারণে নিউজপ্রিন্টেও ছাপানো হচ্ছে বই। আর ১ জানুয়ারি পাঠক্রম অনুযায়ী সব বই পাবে না শিক্ষার্থীরা।


২০২৩ শিক্ষাবর্ষের জন্য জন্য প্রায় ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে। এগুলোর মধ্যে প্রাক্-প্রাথমিক থেকে প্রাথমিক স্তরের ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৯৭৮ কপি এবং মাধ্যমিক স্তরের জন্য ২৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৯৪৫ কপি পাঠ্যবই ছাপানো হচ্ছে।