• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দিতে আইএমএফের সম্মতি

বাংলাদেশকে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দিতে আইএমএফের সম্মতি

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০২২

বাংলাদেশের অর্থনীতিতে সহযোগিতাস্বরূপ ৪২ মাসের জন্য সাড়ে ৪ বিলিয়ন বা ৪৫০ কোটি ডলারের ঋণ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ বিষয়ে আইএমএফ ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে বলে বুধবার আইএমএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের মধ্যে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) এবং এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) থেকে দেয়া হবে। এছাড়া ১ দশমিক ৩ বিলিয়ন ডলার সহনশীলতা ও টেকসই সহযোগিতা তহবিল (আরএসএফ) থেকে দেয়া হবে।  

আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ ঋণের বলা হয়েছে, এই তহবিল নিয়ে বাংলাদেশ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী, অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও সবুজায়ন এবং তুলনামূলক দুর্বল জনগোষ্ঠীকে রক্ষা করবে।

এ ছাড়া বাংলাদেশকে জলবায়ু মোকাবিলায় আরএসএফ সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি অর্থায়ন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।