• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষা ২ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষা ২ ডিসেম্বর

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ৬ নভেম্বর ২০২২

আগামী ২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

অফিসার (জেনারেল) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 

আগামী ২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

অফিসার (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে ২০২১ সালের ১৫ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে ২০২১ সালের ৮ আগস্ট পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উভয় বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন এবং ইতোমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, শুধু তারাই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। 

পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং পত্রিকার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।