• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ড্রাইভার আটক

বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ড্রাইভার আটক

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ৫ জুলাই ২০২৫

বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরোমানিক নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে বন্দরে নিযুক্ত আনছার বাহিনীর সদস্যরা।


বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ পরোমানিকের ছেলে। 


২০ টি পাসপোর্টে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। এ সময় আটক  ড্রাইভার  স্বীকার করে বলেন ভারতে বনগাঁ শহরের একটি কুরিয়া সার্ভিস থেকে পাসপোর্টগুলো উঠিয়ে এনে বেনাপোল রাজ্জাক নামে এক ব্যক্তির কাছে দেওয়া হবে। এর বিনিময়ে সে পাবে ৩ হাজার টাকা।


বেনাপোল স্থলবন্দরের আনছার বাহিনীর পিসি এইচ এম হেলালউজজামান বলেন গোপন সংবাদে জানতে পারি ভারতীয় এক ট্রাক ড্রাইভার বাংলাদেশী অনেকগুলো পাসপোর্ট যাতে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। এই পাসপোর্টগুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে। এমন সংবাদে কার্গো ইয়ার্ড টার্মিনালে ড্রাইভারের সাথে থাকা ব্যগ তল্লাশি করলে ব্যাগের ভিতর থেকে ২০টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।