• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে অনুমতির নির্দেশ ৩ মাসের জন্য স্থগিত

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে অনুমতির নির্দেশ ৩ মাসের জন্য স্থগিত

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের শুনানি শেষে রুলসহ এই আদেশ দেন।


এর আগে, ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছিল, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা বেশি হওয়ায়, এজাহারভুক্ত বা তদন্তে শনাক্ত আসামিকে গ্রেপ্তারের আগে উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যথাযথ প্রমাণ ও অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার না করতে নির্দেশনা দেওয়া হয়।


এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন গত রোববার হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট আদেশের কার্যকারিতা আপাতত তিন মাসের জন্য স্থগিত করেছেন।