• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বড় ধাক্কা খেল বাংলাদেশ

মুশফিকুর রহিম

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আঙুলে চিড় ধরা পড়েছে তার। মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের বল তালুবন্দি করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। ম্যাচ শেষে স্ক্যান করানো হলে রিপোর্টে দুঃসংবাদ শুনতে হয় মুশফিককে।


নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘তৃতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিম ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছে। ফলে টেস্টে ওকে নিয়ে শঙ্কা আছে।’


রিপোর্ট অনুযায়ী, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুশফিককে। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে আর ফেরা হচ্ছে না তার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট মাঠে গড়াবে ২২ মার্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।