গরম ভাত, সবজি, ডাল আর সেসঙ্গে এক টুকরা লেবু। ব্যস, বাঙালির পেটপূজাতে আর কি লাগে! কেবল স্বাদ বাড়াতেই লেবু ভীষণ কাজের এমনটা নয় শরেীরের জন্যও বেশ উপকারী। কিন্তু লেবু পাতাও যে নানা গুণে গুণান্বিতসে বিষয়ে খুব কম লোকই জানে। জেনে নিন লেবুপাতা কত কাজের কাজি-
লেবু পাতা ঘষে এর ঘ্রাণ নিলে মানসিক চাপ কমে, মন খারাপ দূর হয় ও মন ভালো থাকে।
এতে থাকা উপাদান স্ট্রেস রিলিজ করতে সহায়তা করে ও মন ভালো রাখতে সাহায করে। তাই মন খারাপ হলে লেবু পাতার ঘ্রাণ নিতে পারেন।
এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ফ্ল্যাভনয়েড, ফেনলিক অ্যাসিড, ভিটামিন সি এই ধরনের উপাদান ক্রনিক রোগ থেকে নিরাপদ রাখে। যেমন ক্যানসার, হার্টের রোগ ইত্যাদি প্রতিরোধ করতে সহায়তা করে লেবু পাতা।
বদহজম নিরাময়ে অত্যন্ত সাহায্য করে লেবু পাতা। লেবু পাতায় থাকা উপাদান পেটের সমস্যা মেটাতে সাহায্য করে। অম্বল, বদ হজম ও অন্যান্য পেটের অসুখ দূরে রাখতে সহায়তা করে।
এতে রয়েছে ভিটামিন সি যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
লেবু পাতা খেলে অ্যাংজাইটি দূর হয় এ ছাড়া ডিপ্রেশন দূর করতেও অত্যন্ত কার্যকর লেবু পাতা। এ ছাড়া এই পাতায় থাকা উপাদান ওজন কমাতে সাহায্য করে।
সূত্র: হিন্দুস্তান টাইমস