• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • মার্কিন পররাষ্ট্র দপ্তরে বড় পরিবর্তন: ডোনাল্ড লুর জায়গায় আসছেন পল কাপুর

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বড় পরিবর্তন: ডোনাল্ড লুর জায়গায় আসছেন পল কাপুর

ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এই পদে মনোনয়ন দিয়েছেন। সিনেটের চূড়ান্ত অনুমোদনের পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, গত ১৭ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর ডোনাল্ড লুর মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের কূটনৈতিক সম্পর্কের দেখভাল করে থাকে।

পল কাপুর একজন বিশেষজ্ঞ বিশ্লেষক, যিনি দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তিনি মার্কিন ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের নেভাল পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউশনের অতিথি ফেলো।

নিরাপত্তা ও ভূরাজনীতি নিয়ে পল কাপুরের লেখা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে ‘জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি’, ‘ডেঞ্জারাস ডেটারেন্ট’, এবং ‘ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড দ্য বোম্ব’।

বিশ্লেষকদের মতে, তার অভিজ্ঞতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি দক্ষিণ ও মধ্য এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।