• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • খবর
  • /
  • মোস্তাফিজেই মূল ভরসা ধোনিদের!

মোস্তাফিজেই মূল ভরসা ধোনিদের!

  • খবর
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২৪

২২ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। আসন্ন মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যবে বাংলাদেশের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে। আসর শুরুর আগ মুহূর্তে জানা গেল, মোস্তাফিজেই মূল ভরসা রাখতে চলেছে এমএস ধোনির দল।


মূলত ইনজুরিতে পড়েছেন চেন্নাইয়ের বিদেশি বোলার মাথিশা পাথিরানা। ইনজুরি থেকে সেরে উঠতে তার চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে।


পাথিরানার বিষয়ে দলটির বোলিং কোচ ডোয়াইন ব্রাভো বলেন, ‘আমরা ডেথ বোলিং শক্তিশালী করতে চাচ্ছি। আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে পাথিরানাকে পেতে চার-পাঁচ সপ্তাহ লাগবে। এর ফলে প্রথম দিকের ম্যাচগুলোতে আমরা আমাদের সেরা বোলারকে পাচ্ছি না।’


‘২০ মার্চ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মোস্তাফিজের। প্রথম ম্যাচের দুদিন আগেই তাকে পাচ্ছি। সে আসলে আমরা সিদ্ধান্ত নেব। ও যেহেতু খেলার মধ্যে আছে, তাই খুব বেশি সমস্যা হবে না।’


আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। গত আসরে চ্যাম্পিয়ন হবার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পাথিরানা। এবার শুরুর দিকে সেই অভাব পূরণের মূল দায়িত্ব উঠতে পারে মোস্তাফিজের কাঁধে। যদিও মোস্তাফিজ ছাড়াও তাদের দলে রয়েছে তুষার দেশপান্ডে, শার্দুল ঠাকুর, দিপক চাহারের মতো বোলার।