• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খবর
  • /
  • খবর
  • /
  • যে খবর ঊর্ধ্বমুখী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর

যে খবর ঊর্ধ্বমুখী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর

  • খবর
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ৫ মার্চ ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

সোমবার (০৪ মার্চ) ঢাকা স্টক একেচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আজিজ মোহাম্মদ ভাই ২৭ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে ঘোষিত এই শেয়ার তিনি কেনা সম্পন্ন করবেন।

এদিকে এ খবর বাজারে ছড়িয়ে পড়ার পর গতকাল থেকে এ শেয়ারের দর ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে টানা নিম্নমুখী ছিল শেয়ারটির দর। গত ৬ ফেব্রুয়ারি শেয়ারটির দর ছিল ১৫২ টাকা ৪০ পয়সা। পরবর্তীতে ধারাবাহিকভাবে দর কমে গত ৩ মার্চ ১৪৪ টাকা ৩০ পয়সায় নেমে আসে। তবে গতকাল ৪ মার্চ এ শেয়ারের দর বেড়ে ১৪৬ টাকা ১০ পয়সায় উঠে আসে।