• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • গৃহস্থালী
  • /
  • সোনার অলংকার বিক্রয়ে মজুরি ও পারচেজে বাদের হার কমালো বাজুস

সোনার অলংকার বিক্রয়ে মজুরি ও পারচেজে বাদের হার কমালো বাজুস

  • গৃহস্থালী
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ১৫ মে ২০২৪

সাম্প্রতি বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় সোনার অলংকার এক্সচেঞ্জ ও পারচেজে বাদের হার ও সোনার অলংকার বিক্রয়ে নূন্যতম মজুরী পুননির্ধারণ করা হয়।


নতুন নিয়মানুযায়ী সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। উল্লেখ্য ইতোপূর্বে সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৩ শতাংশ বাদের নিয়ম কার্যকর ছিল।


এছাড়া বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে সোনার অলংকার বিক্রয়ের সময় নূন্যতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য সোনার অলংকার বিক্রয়ের সময় ভারতে ১২ শতাংশ, শ্রীলংকায় ৮ শতাংশ, চীনে ১৫ শতাংশ, ইতালিতে ২০ শতাংশ, হংকং এ ৩০ শতাংশ, মালয়শিয়ায় ৩৫ শতাংশ, অষ্ট্রেলিয়ায় ২০ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ শতাংশ পর্যন্ত মজুরি গ্রহণ করা হয়।


বাংলাদেশের সকল জুয়েলারী ব্যবসায়ীদের সোনার অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার নিকট থেকে ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদের নিয়ম কার্যকর এবং সোনার অলংকার বিক্রয়ের সময় ক্রেতার নিকট থেকে ৬ শতাংশ মজুরী গ্রহণ করার অনুরোধ জানানো হলো।