• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • ইউনিলিভার ও রিং শাইনের পর্ষদ সভার তারিখ চূড়ান্ত

ইউনিলিভার ও রিং শাইনের পর্ষদ সভার তারিখ চূড়ান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ও রিং শাইন টেক্সটাইল লিমিটেড তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৪ মার্চ বিকাল ৩:৪৫টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

রিং শাইন টেক্সটাইল
অন্যদিকে, রিং শাইন টেক্সটাইলের পর্ষদ সভা আগামী ২৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।