• শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • উচ্চ আদালতে এজিএমের অনুমতি পেল সোনালী আঁশ ও একমি পেস্টিসাইড

উচ্চ আদালতে এজিএমের অনুমতি পেল সোনালী আঁশ ও একমি পেস্টিসাইড

সোনালী আঁশ


পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা বা এজিএম করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার (২৮ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির ২০২২-২৩ হিসাববছরের এজিএম আগামী ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ মার্চ এ অনুমতি প্রদান করা হয়। ডিএসই ও বিএসইসির নিয়ম বহাল রেখে এ সংক্রান্ত রেকর্ড ডেট শিগগিরই ঘোষণা করা হবে।


পুঁজিবাজারে ১৯৮৫ সালে তালিকাভুক্ত সোনালী আঁশ বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটির সর্বশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর।



একমি পেস্টিসাইড


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা বা এজিএম করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। 


বৃহস্পতিবার (২৮ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, কোম্পানিটির ১৪তম এজিএম আগামী ১২০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ডিএসইর নিয়ম অনুযায়ী, হাইকোর্টের নির্ধারিত সময়ে এজিএম অনুষ্ঠিত হবে।


 ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইড বর্তমানে বি ক্যাটাগরি থেকে লেনদেন করছে। ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটির সর্বশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ২৯ ডিসেম্বর।