• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একনজরে পুঁজিবাজারের ৫ গুরুত্বপূর্ণ খবর

ব্লকে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা


বিদায়ী সপ্তাহে (৩ নভেম্বর-৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।


তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ৮২ টাকা ৫০ পয়সা।


তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের লেনদেন হয়েছে ১১ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা। আর ৭ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।


বাই ব্যাক আইন দরকার মনে করছে ৬০ শতাংশ বিনিয়োগকারী


দেশের পুঁজিবাজারে চলমান অস্থিতিশীল অবস্থার জন্য দায়ী সুশাসন। বাজারে সুশাসন ফেরাতে অংশীজনরা নিয়মিতই জোর দিয়ে যাচ্ছেন। তবে নানান সংস্কারের আলোচনা আসলেও পুঁজিবাজারে ফিরছে না সুশাসন। বাজারে সুশাসন ফেরাতে কোন বিষয় বেশি প্রয়োজন- তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরিপ আয়োজন করা হয়।


জরিপে জানতে চাওয়া হয়, পুঁজিবাজারে সুশাসনের জন্য কোন বিষয় জরুরি বলে আপনি (বিনিয়োগকারী) মনে করেন? তাতে তিনটি অপশনও জুড়ে দেওয়া হয়। অপশনগুলো হলো- বাই ব্যাক আইন চালু করা, আন-অডিটেট রিপোর্ট বন্ধ করা এবং পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণ করা।


এ জরিপে মোট ৬৭০ জন বিনিয়োগকারী (পাঠক) অংশগ্রহণ করেন। এতে বাই ব্যাক আইন চালু করার পক্ষে ভোট পড়ে ৪০৬টি। যা মোট ভোটের ৬০ শতাংশ। এছাড়া পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণে ১৮২ ভোট এবং আন-অডিটেট রিপোর্ট বন্ধে ৮২টি ভোট প্রদান করে বিনিয়োগকারীরা।


প্রিমিয়ার সিমেন্টের আয় কমেছে


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


শনিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৫৪ পয়সা আয় হয়েছিল।


চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ৯৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৯০ পয়সা ছিল।


গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫০ পয়সা।


আয় কমেছে সাবমেরিন ক্যাবলসের


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪ – সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


শনিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা (ডাইলুটেড)। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩ টাকা ২২ পয়সা আয় হয়েছিল (ডাইলুটেড)।


চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৯১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ টাকা ২৩ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৪ টাকা ৬০ পয়সা।


এনভয় টেক্সটাইলের আয় বেড়েছে


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


শনিবার (০৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


আলোচিত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬৫ পয়সা আয় হয়েছিল। আগের বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস প্রায় ১৩২ শতাংশ বেশি।


প্রথম প্রান্তিকে কোম্পানিটি ২৫ কোটি ৩৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছর একই সময়ে নিট মুনাফার পরিমাণ ছিল ১০ কোটি ৮২ লাখ টাকা।


৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৩ টাকা ৪৪ পয়সা।