চলতি সপ্তাহে যে পাঁচ কোম্পানির পর্ষদ সভায় চোখ বিনিয়োগকারীদের
চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো গ্রামীণফোন লিমিটেড, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পিএলসি, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি ও সিটি ইন্স্যুরেন্স পিএলসি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রামীণফোনের পর্ষদ সভা ৩ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর আগে ২০২৩ হিসাব বছরে গ্রামীণফোন বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে।
সেনা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৫ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের বছরে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সায়।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পর্ষদ সভা ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর আগে ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ১০ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩২ টাকা ৬১ পয়সায়।
সিটি ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৪০ পয়সায়।