• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন কোম্পানির বড় লেনদেন

  • পুঁজিবাজার
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ১৫ এপ্রিল ২০২৪

 ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৫ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল ব্যাংক, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ই-জেনারেশন লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকারও বেশি।


জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ন্যাশনাল ব্যাংকের ১৩ কোটি ০৩ লাখ ৪৭ হাজার টাকা, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা এবং ই-জেনারেশন লিমিটেডের ১ কোটি ৯০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের ৮৯ লাখ ৮১ হাজার টাকা, বিকন ফার্মার ৭৫ লাখ ৬৯ হাজার টাকা, ফাইন ফুডসের ৬৯ লাখ ৮৩ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৫ লাখ ৪৯ হাজার টাকা, ন্যাশনাল পলিমারের ৪৬ লাখ ৫০ হাজার, ন্যাশনাল হাউজিংয়ের ৪৪ লাখ ৬৪ হাজার এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।