• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃপক্ষ ২০২৪ সালের ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ নির্ধারন করেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


বিডি ফাইন্যান্সের আগামী ১৭ এপ্রিল দুপুর ৩ টায় এ সভা শুরু হবে। আর ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের আগামি ১০ এপ্রিল দুপুর ২:৪৫-এ সভা শুরু হবে। কোম্পানি দুটির ২০২৪ সালের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত আসবে।