বেক্সিমকো গ্রিন সুকুক: দ্বিতীয়ার্ধে ৪.৫৫% রিটার্ন ঘোষণা
বেক্সিমকো লিমিটেডের গ্রিন সুকুক আল ইসতিসনার ট্রাস্টি আইসিবি ২০২৪ সালের ২৩ জুন থেকে ২২ ডিসেম্বর সময়ের জন্য ৪.৫৫% হারে রিটার্ন ঘোষণা করেছে। রেকর্ড তারিখ ২২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। পাঁচ বছর মেয়াদি সুকুকটির রিটার্ন প্রতি ছয় মাস অন্তর প্রদান করা হয়। এ অর্থ পরিবেশ উন্নয়ন, সোলার প্রকল্প ও টেক্সটাইল খাতের প্রসারণে ব্যবহৃত হবে।
ম্যাকসন্স স্পিনিং: লভ্যাংশ নেই, লোকসান বাড়ছে
২০২৪ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ দেবে না ম্যাকসন্স স্পিনিং। শেয়ারপ্রতি ৩.৬৯ টাকা লোকসান করেছে কোম্পানিটি। আগামী ১৭ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
কাট্টালি টেক্সটাইল: আইপিও অর্থ নয়ছয়, তদন্তে শাস্তির নির্দেশ
কাট্টালি টেক্সটাইল লিমিটেড আইপিও থেকে উত্তোলিত অর্থ যথাযথভাবে ব্যবহার না করায় বিএসইসি তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে। এর আগে কোম্পানিটি আইপিওর টাকা অপব্যবহারের অভিযোগে জরিমানার সম্মুখীন হয়েছিল।
এপেক্স ফুটওয়্যার: ৪৫% লভ্যাংশ অনুমোদন
এপেক্স ফুটওয়্যার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৫% নগদ এবং ১০% স্টক লভ্যাংশ অনুমোদন করেছে।
গ্লোবাল হেভি কেমিক্যাল: লোকসান কমেছে
২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১.১০ টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ১.৯৯ টাকা।
ওয়ালটন ও মনোস্পুল: উদ্যোক্তা শেয়ার হস্তান্তর
ওয়ালটনের পরিচালক এসএম রেজাউল আলম ও মনোস্পুল পেপারের মোস্তফা কামাল হস্তান্তর করবেন যথাক্রমে ১.২১ কোটি এবং ২০ লাখ শেয়ার।
আইসিবি পাবে ৩,০০০ কোটি টাকা ঋণ
পুঁজিবাজার স্থিতিশীল রাখতে আইসিবিকে ৩,০০০ কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল পুঁজিবাজারে বিনিয়োগ এবং উচ্চ সুদে নেওয়া ঋণ পরিশোধে ব্যবহৃত হবে।
ডিএসইতে শীর্ষ পদের নিয়োগ
ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদে নিয়োগ দিচ্ছে। আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর।
পুঁজিবাজার সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।