পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯টি কোম্পানি পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলো শেয়ারপ্রতি মুনাফা বাড়ার সুখবর দিয়েছে।
কোম্পানিগুলো হলো— জেএমআই সিরিঞ্জ, মতিন স্পিনিং,ডমিনেজ স্টিল, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, আমান কটন, এনভয় টেক্সটাইল, লিগ্যাছি ফুটওয়্যার, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার, অগ্নি সিস্টেমস, আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, এমজেএল বাংলাদেশ, কোহিনুর কেমিক্যাল, মনোস্পুল পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং, কেডিএস এক্সেসরিজ, নাভানা ফার্মা, বিকন ফার্মা, বঙ্গজ, এপেক্স স্পিনিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসিআই ফর্মুলেশনস, ইফাদ অটোজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন মিলস, বিচ হ্যাচারি, ডেসকো, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও কাসেম ইন্ডাস্ট্রিজ। ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
জেএমআই সিরিঞ্জ: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৭১ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.১৫ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১০৪০ শতাংশ।
মতিন স্পিনিং: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৬১ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.৫৮ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৩৫০ শতাংশ।
ডমিনেজ স্টিল: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৯ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.০২ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৩৫০ শতাংশ।
ফারইস্ট নিটিং: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৩ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল (০.৩২) টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৩২৮ শতাংশ।
আমান কটন: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৩ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.০৫ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১৬০ শতাংশ।
এনভয় টেক্সটাইল: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৫৮ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ১.৪৫ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১৪৭ শতাংশ।
লিগ্যাছি ফুটওয়্যার: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০১ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল (০.১২) টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১০৮ শতাংশ।
স্টাইল ক্রাফট: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৭ টাকা। এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল (২.৫৮) টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১০৩ শতাংশ।
ড্রাগন সোয়েটার: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৪ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.১৮ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৮৯ শতাংশ।
অগ্নি সিস্টেমস: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯২ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.৫৮ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ।
আলিফ ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৫০ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.৯৮ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৫৩ শতাংশ।
খুলনা পাওয়ার: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৮ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.০৪ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৫০ শতাংশ।
এমজেএল বাংলাদেশ: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.৬৬ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৫.০১ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ।
কোহিনুর কেমিক্যাল: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৫৬ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৬.০৬ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ২৫ শতাংশ।
মনোস্পুল পেপার: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭২ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.৬১ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১৮ শতাংশ।
ইন্ট্রাকো রিফুয়েলিং: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৩ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.৬৩ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১৬ শতাংশ।
কেডিএস এক্সেসরিজ: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৫ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.৯১ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১৫ শতাংশ।
নাভানা ফার্মা: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২৫ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ২.০৯ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৮ শতাংশ।
বিকন ফার্মা: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৪৭ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৩.২৫ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৭ শতাংশ।
বঙ্গজ: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৫ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.১৪ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৭ শতাংশ।
এপেক্স স্পিনিং: কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.০১ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ১.৯১ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ৫ শতাংশ।
এছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৪৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৫.৯২ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১.৫৩ টাকা বা ২৬ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৪.৩২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১২.৬৯ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১.৬৩ টাকা বা ১৩ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৫.৫২ টাকায়।
এসিআই ফর্মুলেশনস: কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৪০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৭০ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১.৭০ টাকা। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.৭৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৪.৩৪ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ২.৪১ টাকা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩.৭০ টাকায়।
ইফাদ অটোজ: কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০২ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৪৪ টাকা বা ২২০০ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০৩ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.২২ টাকা বা ৭৩৩ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.০৮ টাকায়।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.২৮) টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি উত্থান হয়েছে ০.৪৯ টাকা বা ১৭৫ শতাংশ। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.৮০) টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি উত্থান হয়েছে ১.১৫ টাকা বা ১৪৪ শতাংশ। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৭১ টাকায়।
সায়হাম কটন: কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৭ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০৪ টাকা। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৯ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.১৯ টাকা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮.৩১ টাকায়।
বিচ হ্যাচারি: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৮৮ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৯৭ টাকা। কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৭০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৩২ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ১.৩৮ টাকা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.১৬ টাকায়।
কাসেম ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.২১ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০৯ টাকা কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৪ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.০৬ টাকা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৬০ টাকায়।