• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • ফেসভ্যালুতে রাইট শেয়ার ইস্যু করবে অগ্রণী ইন্স্যুরেন্স

ফেসভ্যালুতে রাইট শেয়ার ইস্যু করবে অগ্রণী ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 


ঢাকা স্টক একচেঞ্জকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।


কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অগ্রণী ইন্স্যুরেন্স উত্তেলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে।


কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। ইজিএম এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশনের সম্মতি পেলেই রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।