• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • বিনিয়োগকারীদের কেন লভ্যাংশ দিচ্ছে না কারণ দর্শানোর নোটিশ তিন কোম্পানিকে

বিনিয়োগকারীদের কেন লভ্যাংশ দিচ্ছে না কারণ দর্শানোর নোটিশ তিন কোম্পানিকে

লভ্যাংশ ঘোষণার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও বিনিয়োগকারীদের বিও একাউন্টে ঘোষিত লভ্যাংশ পাঠায়নি পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের তিন কোম্পানি। ফলে কোম্পানিগুলোর কাছে লভ্যাংশ না পাঠানোর কারণ জানতে চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।


কোম্পানিগুলো হল: নিটল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্চ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


বিনিয়োগকারীদের বিও একাউন্টে ঘোষিত লভ্যাংশ না পাঠানোয় সম্প্রতি কোম্পানিগুলোর কাছে ডিএসই এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।


গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য নিটল ইন্স্যুরেন্স সাড়ে ১০ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ১০ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্স ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো। কিন্তু দীর্ঘ সময় পার গেলেও এখনও ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠায়নি কোম্পানিগুলো।