• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • বড় ভলিউমের শেয়ার বেচে দিলো ৮ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

বড় ভলিউমের শেয়ার বেচে দিলো ৮ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

দেশের শেয়ারবাজারে সম্প্রতি কোনো উদ্যোগই মন্দাভাব কাটানো যায়নি। এর মধ্যেও তালিকাভুক্ত ৮ কোম্পানির বড় ভলিউমের শেয়ার বিক্রি করে দিয়েছে ৮ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। কোম্পানিগুলোর মধ্যে চলতি বছরের মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ধারণ কমেছে ৫ শতাংশ থেকে ২০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো-আনলিমা ইয়ার্ন, সেন্ট্রাল ফার্মা, দেশবন্ধু পলিমার, এক্সপ্রেস ইন্সুরেন্স, ফাইন ফুড, ইনটেক, লাভেলো আইসক্রীম ও মুন্নু ফেব্রিক্স।


কোম্পানিগুলোর মধ্যে ফেব্রুয়ারী মাসের তুলনায় মার্চ মাসে সবচেয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে আনলিমা ইয়ার্নে। কোম্পানিটিতে ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৪০ শতাংশ। যা মার্চ মাসে কমে দাঁড়িয়েছে ৩.৮৮ শতাংশে। মার্চ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১৯.৫২ শতাংশ।


এরপর রয়েছে ইনটেক অনলাইন। কোম্পানিটিতে ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১৪.২২ শতাংশ। ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৪৯ শতাংশ, মার্চ মাসে কমে দাঁড়িয়েছে ১১.২৭ শতাংশে।


সেন্ট্রাল ফার্মায় ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৭.৭৬ শতাংশ। মার্চ মাসে ১১.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬.১৫ শতাংশে।


মুন্নু ফেব্রিক্সে ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৮৫ শতাংশ। মার্চ মাসে দাঁড়িয়েছে ৮.৭৮ শতাংশে। মার্চ মাসে কমেছে ৯.০৭ শতাংশ।


দেশবন্ধু পলিমারে ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৪৪ শতাংশ। মার্চ মাসে দাঁড়িয়েছে ১৬.৫৫ শতাংশে। মার্চ মাসে কমেছে ৫.৮৯ শতাংশ।


ফাইন ফুডে ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৬.৫২ শতাংশ। মার্চ মাসে ৫.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৬৪ শতাংশে।


এক্সপ্রেস ইন্সুরেন্সে ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৫৭ শতাংশ। মার্চ মাসে ৫.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.২২ শতাংশে।


লাভেলো আইসক্রীমে ফেব্রুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.১৫ শতাংশ। মার্চ মাসে দাঁড়িয়েছে ১৯.১০ শতাংশে। মার্চ মাসে কমেছে ৫.০৫ শতাংশ।