• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত তথ্যসহ পুঁজিবাজারের ১৩ খবর

লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত তথ্যসহ পুঁজিবাজারের ১৩ খবর

  • পুঁজিবাজার
  • স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০২৪

জিপি-রবির অতিরিক্ত স্পেকট্রাম ক্রয়ের প্রথম কিস্তি পরিশোধ


পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) এবং রবি আজিয়াটা পিএলসির পরিচালনা পর্ষদ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্ধারিত অর্থ প্রদানের প্রথম কিস্তি পরিশোধ করেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


গ্রামীণফোন ২৬০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে ২০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণ করবে। এই স্পেকট্রাম অধিগ্রহণ সারা দেশে এলটিই নেটওয়ার্ক উন্নত করার জন্য কোম্পানির প্রতিশ্রুতি প্রদর্শন করে। স্পেকট্রামের জন্য অর্থ প্রদানের পরিকল্পনায় চার বছর মেয়াদে চারটি কিস্তি অন্তর্ভুক্ত রয়েছে।একটি গ্রাহককেন্দ্রীক কোম্পানি হিসাবে, তার গ্রাহকদের অত্যাধুনিক পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।


এছাড়া, রবি আজিয়াটা ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণ করবে।


তালিকাভুক্ত এ দুই কোম্পানি ২০ মেগাহার্টজ করে মোট ৪০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণের জন্য গত ৩১ অক্টোবর বিটিআরসি নির্ধারিত অর্থ প্রদানের প্রথম কিস্তি যথাযথভাবে পরিশোধ করেছে।


এই স্পেকট্রামটি ২০২৫ সালের ১ জুলাই থেকে চালু হওয়ার কথা রয়েছে।


নগদ লভ্যাংশ পাঠিয়েছে ন্যাশনাল হাউজিং


পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।


সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।


দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন


পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক উদ্যোক্তা পূর্বঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।


কোম্পানির উদ্যোক্তা প্রীতি কনা বোস তার কাছে থাকা সব অর্থাৎ ৮ লাখ ৯ হাজার ৮৩১টি শেয়ার বিক্রি করেছেন।


এর আগে, গত ২২ অক্টোবর উল্লেখিত শেয়ার বিক্রির ঘোষণা দেন এই উদ্যোক্তা।


মেঘনা লাইফের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন


পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক হাসিনা নিজাম ঘোষিত শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। 

কোম্পানিরপরিচালক হাসিনা নিজাম ৮ লাখ ৬৯ হাজার ৩০৭টি শেয়ার হস্তান্তর করেছেন। তিনি নিজাম-হাসিনা ফাউন্ডেশনে উল্লেখিত শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।


এর আগে, তিনি গত ২০ অক্টোবর উল্লেখিত শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে এই লেনদেন সম্পন্ন করেন তিনি।


কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন


পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক হাসিনা নিজাম ঘোষিত শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। 


কোম্পানিরপরিচালক হাসিনা নিজাম ১৩ লাখ ১৪ হাজার ৬৭৫টি শেয়ার হস্তান্তর করেছেন। তিনি নিজাম-হাসিনা ফাউন্ডেশনে উল্লেখিত শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।


এর আগে, তিনি গত ২৯ অক্টোবর উল্লেখিত শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে এই লেনদেন সম্পন্ন করেন তিনি।


মেঘনা লাইফের চেয়ারম্যানের শেয়ার হস্তান্তর সম্পন্ন


পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ ঘোষিত শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ ১১ লাখ ৬৬ হাজার ১৪৩টি শেয়ার হস্তান্তর করেছেন। তিনি নিজাম-হাসিনা ফাউন্ডেশনে উল্লেখিত শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।


এর আগে গত ৩০ সেপ্টেম্বর উল্লেখিত শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে এই লেনদেন সম্পন্ন করেন তিনি।


মনোস্পুল পেপারের পর্ষদ সভার তারিখ নির্ধারণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১০ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।


পেপার প্রসেসিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা


পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১০ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।


ডিএসইর চিঠির জবাব দেয়নি হামি ইন্ডাস্ট্রিজ


পুঁজিবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে ৩১ অক্টোবর কোম্পানিটির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।


গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে দর বাড়ছিল হামি ইন্ডাস্ট্রিজের। এ বিষয়ে জানতে কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ছিলো ৫১ টাকা ৭০ পয়সায়। আর রবিবার (৩ নভেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৮০ টাকা ৪০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৮ টাকা ৭০ পয়সা।


এস্কয়ার নিটের পর্ষদ সভার তারিখ ঘোষণা


পুঁজিবাজারে তালিকাভুক্ত এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


পর্ষদ সভার তারিখ জানালো এফএএস ফাইন্যান্স


পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১০ নভেম্বর বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।


বে লিজিংয়ের পর্ষদ সভার তারিখ নির্ধারণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ০৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


এটলাস বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ নভেম্বর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


সভায় ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা শেষে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।


এছাড়া, একই সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হবে।