• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • শেয়ারবাজারে সুসংবাদ: ওষুধ ও রসায়ন খাতের ১৩ কোম্পানির আয় বৃদ্ধি

শেয়ারবাজারে সুসংবাদ: ওষুধ ও রসায়ন খাতের ১৩ কোম্পানির আয় বৃদ্ধি

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানি তাদের অক্টোবর-ডিসেম্বর’২৪ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ১৩টি কোম্পানি উল্লেখযোগ্যভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বৃদ্ধি করেছে, যা বিনিয়োগকারীদের জন্য সুসংবাদ বয়ে এনেছে।

আয় বৃদ্ধির তালিকায় যে কোম্পানিগুলো

১. জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৯৮ পয়সা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৭ পয়সা।

2. নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড: ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা, যা আগের বছরে ছিল ৯৮ পয়সা।

3. ওরিয়ন ইনফিউশন: ইপিএস ৪৯ পয়সা, যা আগের বছরের ৪১ পয়সার তুলনায় ৮ পয়সা বেশি।

4. কোহিনূর কেমিক্যাল কোং (বিডি) লিমিটেড: শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ১০ পয়সা।

5. এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড: ইপিএস বেড়ে হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৬৭ পয়সা।

6. বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি: ইপিএস বৃদ্ধি পেয়ে হয়েছে ১ টাকা ৯১ পয়সা, যা পূর্ববর্তী সময়ে ছিল ১ টাকা ৬৫ পয়সা।

7. স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি: ইপিএস ৭ টাকা ৪৫ পয়সা, যা গত বছর ছিল ৫ টাকা ৯২ পয়সা।

8. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড: ইপিএস বেড়ে হয়েছে ৪ টাকা ১০ পয়সা, যা গত বছর ছিল ৩ টাকা ২১ পয়সা।

9. ম্যারিকো বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটি ইপিএস বৃদ্ধি করে ৪৪ টাকা ৩৪ পয়সা অর্জন করেছে, যা আগের বছর ছিল ৩৪ টাকা ৯৩ পয়সা।

10. ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি: ইপিএস বেড়ে হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা, যা পূর্ববর্তী সময়ে ছিল ৬ টাকা ৭০ পয়সা।

11. এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি: শেয়ারপ্রতি আয় ৬২ পয়সা হয়েছে, যা গত বছর ছিল ৬০ পয়সা।

12. ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানির ইপিএস বেড়ে হয়েছে ১৬ পয়সা, যা আগের সময়ে ছিল ১৩ পয়সা।

13. এসিআই ফর্মুলেশনস লিমিটেড: ইপিএস বেড়ে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা, যা আগের সময়ে ছিল ২ টাকা ৭০ পয়সা।

বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনা

এই ১৩টি কোম্পানির আর্থিক প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষজ্ঞদের মতে, দেশের ওষুধ ও রসায়ন খাতের এই অগ্রগতি ভবিষ্যতে বাজারে আরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।