• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • শেয়ারবাজারের সংকট: প্লেয়ার ও রেগুলেটরদের দায় কতটা?

শেয়ারবাজারের সংকট: প্লেয়ার ও রেগুলেটরদের দায় কতটা?

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারবাজারে অস্থিরতার জন্য প্লেয়ার এবং রেগুলেটরদের বড় ধরনের দায় রয়েছে। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, "জেড ক্যাটাগরির শেয়ার কিনে প্রাইস কমলেই আন্দোলন করছেন, অথচ এগুলোর কোনো মূল্য নেই।"

তিনি জানান, শেয়ারবাজার, ব্যাংকিং ও আর্থিক খাতের সামগ্রিক অবস্থা সংকটময়। তিনি আরও বলেন, "তথ্য লুকানোর দিন শেষ, এখন সঠিক তথ্য প্রকাশের সময়।"


শেয়ারবাজার লুটপাটে সাবেক সরকারের যোগসাজশ: ড. হেলাল

শেয়ারবাজারে ১৫ বছরের অনিয়ম ও লুটপাটের জন্য সাবেক আওয়ামী সরকারের প্রশ্রয়কে দায়ী করেছেন ড. মোহাম্মদ হেলাল। তিনি বলেন, "শেয়ারবাজারে অপরাধ বন্ধে বর্তমান বিএসইসি কমিশন সংস্কার উদ্যোগ নিয়েছে। তবে নতুন শেয়ার আনার আগে বাজারে ভালো শেয়ারের উপস্থিতি নিশ্চিত করতে হবে।"


কর ফাঁকিতে সামিট গ্রুপের বিরুদ্ধে ১,১১৩ কোটি টাকার অভিযোগ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সামিট গ্রুপের বিরুদ্ধে প্রায় ১,১১৩ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ তুলেছে। এনবিআরের তদন্তে জানা গেছে, ডিভিডেন্ড প্রদানের সময় সামিট পাওয়ার ও সামিট কর্পোরেশন উৎসে কর কর্তনের নিয়ম লঙ্ঘন করেছে।


ব্যাংক এশিয়া পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কুপন রেট ঘোষণা

ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ডের জন্য ১০% কুপন রেট ঘোষণা করা হয়েছে। ২৮ ডিসেম্বর ২০২৪ থেকে ২৭ জুন ২০২৫ পর্যন্ত এই রেট প্রযোজ্য থাকবে।


প্রেফারেন্স শেয়ার ছাড়বে মীর আকতার

মীর আকতার হোসেন প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৫০ কোটি টাকা উত্তোলনের পরিকল্পনা নিয়েছে। এই অর্থ লোন পরিশোধে ব্যয় করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।


ক্যাটাগরি স্থানান্তর: ‘বি’ গ্রুপে গেল সায়হাম টেক্সটাইল

সায়হাম টেক্সটাইল বিনিয়োগকারীদের ৫% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার কারণে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ২২ ডিসেম্বর থেকে নতুন ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে।