হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—ফরচুন সুজ, হামিদ ফেব্রিকস, এইচআর টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সাফকো স্পিনিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও স্টাইল ক্রাফট লিমিটেড।
এর মধ্যে এইচআর টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সাফকো স্পিনিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও স্টাইল ক্রাফট আগের কর্মদিবসেও হল্টেড হয়েছিল। নতুন করে বিক্রেতা সংকটে পড়ে আজ ফরচুন সুজও হল্টেড হয়েছে।
এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত লাখ লাখ বিনিয়োগকারী শেয়ারগুলো কেনার জন্য অর্ডার দিলেও বিক্রেতার অভাবে তা সংগ্রহ করতে পারছেন না। বাজারের এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস ও আগ্রহ।