সম্প্রতি তালিকাভুক্ত ১৬৭ কোম্পানির ৬ মাসের আর্থিক হিসাব প্রকাশিত হয়েছে। সেখানে ৬১টি কোম্পানির বা ৩৭% কোম্পানির ইপিএস পতনের তথ্য পাওয়া গেছে। এই সময়ে আগের অর্থবছরের ৬ মাসের মুনাফা থেকে চলতি অর্থবছরের ৬ মাসে লোকসানে পরিণত হয়েছে যেসব কোম্পানি, তা হলো: ওরিয়ন ফার্মা, বারাকা পতেঙ্গা, ইনফরমেশন সার্ভিসেস, সী পার্ল, ইনটেক, আনোয়ার গ্যালভানাইজিং, জেমিনী সী, সাফকো স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, আমরা টেকনোলজি, ইস্টার্ন কেবলস, বসুন্ধরা পেপার, দেশবন্ধু পলিমার এবং এনার্জিপ্যাক পাওয়ার।
সম্প্রতি তালিকাভুক্ত ১৬৭ কোম্পানির ৬ মাসের আর্থিক হিসাব প্রকাশিত হয়েছে। সেখানে ৬১টি কোম্পানির বা ৩৭% কোম্পানির ইপিএস পতনের তথ্য পাওয়া গেছে।
এই সময়ে আগের অর্থবছরের ৬ মাসের মুনাফা থেকে চলতি অর্থবছরের ৬ মাসে লোকসানে পরিণত হয়েছে যেসব কোম্পানি, তা হলো: ওরিয়ন ফার্মা, বারাকা পতেঙ্গা, ইনফরমেশন সার্ভিসেস, সী পার্ল, ইনটেক, আনোয়ার গ্যালভানাইজিং, জেমিনী সী, সাফকো স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, আমরা টেকনোলজি, ইস্টার্ন কেবলস, বসুন্ধরা পেপার, দেশবন্ধু পলিমার এবং এনার্জিপ্যাক পাওয়ার।
৬১ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে এনার্জিপ্যাক পাওয়ারের। এই কোম্পানির আগের অর্থবছরের ৬ মাসের ০.০৯ টাকার শেয়ারপ্রতি মুনাফা এখন লোকসান হয়েছে (০.৯৮) টাকা। এর ফলে ইপিএস কমেছে ১১৮৯%। পরবর্তী অবস্থানে রয়েছে দেশবন্ধু পলিমার, যেখানে ০.১৭ টাকার শেয়ারপ্রতি মুনাফা ৮৮৮% পতনের মাধ্যমে লোকসানে পরিণত হয়েছে (১.৩৪) টাকা। আর তৃতীয় অবস্থানে থাকা বসুন্ধরা পেপারের ১.৪৬ টাকার মুনাফা ৫০০% কমে লোকসান হয়েছে (৫.৮৪) টাকা।
অন্যদিকে, কিছু কোম্পানির ইপিএস কমেছে কম পরিমাণে। যেমন বিডিকম অনলাইন, মুন্নু অ্যাগ্রো এবং ওরিয়ন ইনফিউশনসের ইপিএস ৪% করে কমেছে। এরপর ৫% পতন দেখেছে একমি ল্যাব, যেখানে পূর্বের ৫.৭৮ টাকার ইপিএস কমে হয়েছে ৫.৪৭ টাকা। এবং মীর আক্তারের ইপিএস ০.৭৮ টাকা থেকে ৬% কমে ০.৭৩ টাকায় নেমেছে।
নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম | ৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৪) | ৬ মাসের ইপিএস (জুলাই-ডিসেম্বর ২৩) | হ্রাস/বৃদ্ধির হার |
বিডিকম | ০.৫৫ | ০.৫৭ | (৪%) |
মুন্নু অ্যাগ্রো | ১.৪০ | ১.৪৬ | (৪%) |
ওরিয়ন ইনফিউশন | ১.০৩ | ১.০৭ | (৪%) |
একমি ল্যাব | ৫.৪৭ | ৫.৭৮ | (৫%) |
মীর আক্তার | ০.৭৩ | ০.৭৮ | (৬%) |
হা-ওয়েল টেক্সটাইল | ২.১৮ | ২.৩৪ | (৭%) |
জেএমআই হসপিটাল | ১.০৬ | ১.১৭ | (৯%) |
ওয়ালটন | ১০.০৫ | ১১.২৪ | (১১%) |
প্যারামাউন্ট টেক্সটাইল | ২.৪৬ | ২.৭৯ | (১২%) |
মোজাফ্ফর হোসাইন | ০.৪১ | ০.৪৭ | (১৩%) |
কপারটেক | ০.২৩ | ০.২৭ | (১৫%) |
আরডি ফুড | ০.৬৬ | ০.৭৮ | (১৫%) |
আলিফ ম্যানুফ্যাকচারিং | ০.১০ | ০.১২ | (১৭%) |
ফু-ওয়াং সিরামিক | ০.১১ | ০.১৪ | (২১%) |
ইবনে সিনা | ৯.৪৭ | ১১.৯২ | (২১%) |
এপেক্স ফুডস | ২.৫২ | ৩.১৫ | (২০%) |
জেনেক্স ইনফোসিস | ১.২৫ | ১.৬০ | (২২%) |
ওয়াটা কেমিক্যাল | ০.৪২ | ০.৫৪ | (২২%) |
দেশ গার্মেন্টস | ০.০৯ | ০.১২ | (২৫%) |
হাক্কানি পাল্প | ০.২৫ | ০.৩৪ | (২৬%) |
ড্যাফোডিল কম্পিউটার | ০.২৮ | ০.৩৮ | (২৬%) |
ডরিন পাওয়ার | ২.০১ | ২.৮৩ | (২৯%) |
পেপার প্রসেসিং | ১.৭২ | ২.৪৩ | (২৯%) |
বিডি অটো | ০.০৬ | ০.০৯ | (৩৩%) |
শমরিতা হসপিটাল | ০.৬০ | ০.৯০ | (৩৩%) |
সাবমেরিন কেবলস | ৫.১৯ | ৭.৭৫ | (৩৩%) |
রেনেটা | ১০.৮৩ | ১৬.৫৭ | (৩৫%) |
সোনালি আঁশ | ১.৯২ | ৩.০২ | (৩৬%) |
তসরিফা | ০.২৬ | ০.৪৬ | (৪৩%) |
এডভেন্ট ফার্মা | ০.৩৪ | ০.৬২ | (৪৫%) |
ই-জেনারেশন | ০.৪১ | ০.৮০ | (৪৯%) |
টেকনো ড্রাগস | ১.০৮ | ২.১৬ | (৫০%) |
শাহজিবাজার পাওয়ার | ১.৪৬ | ৩.৩৮ | (৫৭%) |
আমরা নেটওয়ার্কস | ০.৬৩ | ১.৫৮ | (৬০%) |
নাহি অ্যালুমিনিয়াম | ০.২৮ | ০.৭১ | (৬১%) |
ন্যাশনাল পলিমার | ০.৩৮ | ১.০১ | (৬২%) |
সামিট অ্যালায়েন্স | ১.৫২ | ০.৯২ | (৬৫%) |
ভিএফএস থ্রেড | ০.০৭ | ০.২১ | (৬৭%) |
ক্রাউন সিমেন্ট | ১.৫২ | ৪.৭৬ | (৬৮%) |
রহিমা ফুড | ০.১৬ | ০.৫৩ | (৭০%) |
মুন্নু সিরামিক | ০.২১ | ০.৭৫ | (৭২%) |
বিডি থাই ফুড | ০.০৬ | ০.৩১ | (৮১%) |
সালভো কেমিক্যাল | ০.২২ | ১.৩১ | (৮৩%) |
প্রিমিয়ার সিমেন্ট | ০.৩৬ | ২.৬৩ | (৮৬%) |
বেস্ট হোল্ডিংস | ০.১১ | ০.৭৭ | (৮৬%) |
বারাকা পাওয়ার | ০.০৪ | ০.৭৩ | (৯৫%) |
ওরিয়ন ফার্মা | (০.২০) | ১.২৩ | (১১৬%) |
বারাকা পতেঙ্গা | (০.১২) | ০.৪৭ | (১২৬%) |
ইনফরমেশন সার্ভিসেস | (০.০৮) | ০.১৮ | (১৪৪%) |
সী পার্ল | (১.৩৭) | ২.৭৮ | (১৪৯%) |
ইনটেক | (০.১৯) | ০.৩৪ | (১৫৬%) |
আনোয়ার গ্যালভা | (১.৮১) | ২.১৯ | (১৮৩%) |
জেমিনী সী | (৩.৯৪) | ৪.২৮ | (১৯২%) |
সাফকো স্পিনিং | (৩.০৯) | ২.৯৯ | (২০৩%) |
ইভিন্স টেক্সটাইল | (০.২২) | ০.১২ | (২৮৩%) |
মেঘনা সিমেন্ট | (৫.৯৭) | ৩.১৯ | (২৮৭%) |
আমরা টেকনোলজি | (০.৬৪) | ০.২৩ | (৩৭৮%) |
ইস্টার্ন কেবলস | (২.১৪) | ০.৬৪ | (৪৩৪%) |
বসুন্ধরা পেপার | (৫.৮৪) | ১.৪৬ | (৫০০%) |
দেশবন্ধু পলিমার | (১.৩৪) | ০.১৭ | (৮৮৮%) |
এনার্জিপ্যাক | (০.৯৮) | ০.০৯ | (১১৮৯) |