• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • পুঁজিবাজার
  • /
  • ৯ লাখ শেয়ার কিনলো বিএসআরএমের প্লেসমেন্টহোল্ডার

৯ লাখ শেয়ার কিনলো বিএসআরএমের প্লেসমেন্টহোল্ডার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের প্লেসমেন্ট শেয়ারহোল্ডারের শেয়ার ক্রয় সম্পন্ন হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার আলী আসগর বদরুদ্দিন আফ্রিকাওয়ালা ৯ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। 


ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ৮ লাখ ৮৭ হাজার ৫৩৮টি এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ১ হাজার ৪৬২টি শেয়ার ক্রয় ক্রয় করেছেন তিনি।


এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি শেয়ার ক্রয়ের বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছেন।