বিশ্বাস, উদ্ভাবন ও অগ্রগতির অনন্য তিন দশক অতিক্রম করেছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিতে গ্রাহকসেবায় নতুন উচ্চতায় পৌঁছার প্রত্যয়ে, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে একসাথে পথ চলার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে ব্যাংকটি।
১৯৯৫ সালে যাত্রা শুরু করে প্রাইম ব্যাংক আজ দেশের অন্যতম ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। ১১ লাখেরও বেশি গ্রাহককে কনজ্যুমার, কর্পোরেট, এসএমই ও ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমে সহায়তা করছে তারা। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত সেবা দিতে ব্যাংকের রয়েছে ১৪৭টিরও বেশি শাখা, ১৫৮টি এটিএম এবং ১৫২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট।
ডিজিটাল ব্যাংকিং, সবুজ অর্থায়ন এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে নেতৃত্ব দিয়ে প্রাইম ব্যাংক শুধু আর্থিক সেবাই দিচ্ছে না, বরং দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ বলেন, “আমাদের অর্জন উদযাপনের পাশাপাশি আমরা আগামীর পথচলায় আরও উদ্যমী। উন্নত সেবা, টেকসই প্রভাব ও গ্রাহকের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমরা সামনে এগিয়ে যাব।”
৩০ বছরের অর্জনের শক্তিতে বলীয়ান প্রাইম ব্যাংক আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করছে—গ্রাহকদের সাথে হাতে রেখে, দেশের অগ্রযাত্রায় অবিচল এক অংশীদার হিসেবে।