• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। 


ব্যাংকটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 


সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮২৭ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬১৪ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা।