• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে ১৮ ব্যাংকের

লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে ১৮ ব্যাংকের। ব্যাংকগুলো হলো- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক। ডিভিডেন্ড পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।


আল-আরাফাহ ইসলামী ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২২ সালে কোম্পাটি ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


ব্যাংক এশিয়া


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২২ সালে কোম্পাটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


ইস্টার্ন ব্যাংক


৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ইস্টার্ন ব্যাংক ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১২.৫০ শতাংশ ক্যাংশ ও ১২.৫০ শতাংশ স্টক। আগের অর্থবছরেও ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


এক্সিম ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ১০ শতাংশ ক্যাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আগের অর্থবছরে ব্যাংকটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


গ্লোবাল ইসলামী ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে । এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আগের অর্থবছরেও ব্যাংকটি ৫ শতাংশ ক্যাংশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


আইএফআইসি ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ২.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ স্টকসহ মোট ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


ইসলামী ব্যাংক বাংলাদেশ


ব্যাংকটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


যমুনা ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ৮.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড। আগের অর্থবছরেও ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাংশ ও ৮.৫০ শতাংশ স্টকসহ মোট ২৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


মিডল্যান্ড ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক


৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


প্রাইম ব্যাংক


৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরেও ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসিকোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


সাউথইস্ট ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর ৬ শতাংশ ক্যাশ এবং ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড। আগের অর্থবছরেও ব্যাংকটি ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


ট্রাস্ট ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড। আগের অর্থবছরেও ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


ইউনিয়ন ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আগের অর্থবছরেও ব্যাংকটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।


উত্তরা ব্যাংক


৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১৪ শতাংশ ক্যাশ ও ১৪ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ২ শতাংশ।


বিনিয়োগকারীদের সুখবর দিলো ছয় ব্যাংক, দুঃসংবাদ ছয়টিতে


শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই পর্যন্ত ৩৪টি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী আলোচ্য অর্থবছরে লভ্যাংশ বেড়েছে ৬ ব্যাংকের। আর কমেছে ছয়টিতে।


লভ্যাংশ বেড়েছে যে ব্যাংকগুলোর- ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক এবং পূবালী ব্যাংক।



একই সময়ে ডিভিডেন্ড কমেছে ৬ ব্যাংকের, ৩টি ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে এবং ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ১৮টির। এছাড়া, এবি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হলেও তথ্য পাওয়া যায়নি। অপরদিকে এনআরবি ব্যাংক এবারই প্রথমবার ডিভিডেন্ড ঘোষণা করেছে।


ব্র্যাক ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২২ সালে কোম্পাটি ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।


সিটি ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২২ সালে কোম্পাটি ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১৩ শতাংশ।


ডাচ-বাংলা ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ১০ শতাংশ।


এনসিসি ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২ শতাংশ।


ওয়ান ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩.৫০ শতাংশ ক্যাশ ও ৩.৫০ শতাংশ স্টকসহ মোট ৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২ শতাংশ।


পূবালী ব্যাংক


৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ব্যাংকটির ডিভিডেন্ড বেড়েছে ১২.৫০ শতাংশ।


এদিকে, এনআরবি ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর উদ্যোক্তা পরিচালকদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এটাই কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার প্রথম ডিভিডেন্ড।


ডিভিডেন্ড কমেছে ৬ ব্যাংকের


শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই পর্যন্ত ৩৪টি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী আলোচ্য অর্থবছরে ডিভিডেন্ড কমেছে ৬ ব্যাংকের। ব্যাংকগুলো হলো- ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং এসবিএসি ব্যাংক পিএলসি।


একই সময়ে ডিভিডেন্ড বেড়েছে ৬ ব্যাংকের, ৩টি ব্যাংক ডিভিডেন্ড দিতে ব্যার্থ হয়েছে এবং ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ১৮টির। এছাড়া, এবি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হলেও তথ্য পাওয়া যায়নি। অপরদিকে গ্লোবাল ইসলামী ব্যাংক এবারই প্রথমবার ডিভিডেন্ড ঘোষণা করেছে।


লভ্যাংশ কমেছে যে ব্যাংকগুলোর :


ঢাকা ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২২ সালে কোম্পাটি ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।


মার্কেন্টাইল ব্যাংক


৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।


এনআরবিসি ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৪.৫০ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ১ শতাংশ।


প্রিমিয়ার ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরেও ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৭.৫০ শতাংশ।


শাহজালাল ইসলামী ব্যাংক


৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ১ শতাংশ।


এসবিএসি ব্যাংক


ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের অর্থবছরে ব্যাংকটি ৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ১.৫০ শতাংশ।