• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • শিক্ষা
  • /
  • কানাডায় পড়াশোনার স্বপ্নে নতুন সীমা: ২০২৫ সালে স্টাডি পারমিট আবেদনকারীর সংখ্যা নির্ধারণ

কানাডায় পড়াশোনার স্বপ্নে নতুন সীমা: ২০২৫ সালে স্টাডি পারমিট আবেদনকারীর সংখ্যা নির্ধারণ

  • শিক্ষা
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ২৫ জানুয়ারি ২০২৫

বিদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার স্টাডি পারমিট পেতে নতুন নিয়ম চালু হয়েছে। ২০২৫ সালে আবেদনকারীর সংখ্যা সীমিত করে দিয়েছে দেশটি। এখন সর্বোচ্চ ৫ লাখ ৫ হাজার ১৬২ জন শিক্ষার্থী স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়ন্ত্রণ এবং অস্থায়ী বাসিন্দার সংখ্যা সীমিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ আবেদন শুরু হয়েছে ২২ জানুয়ারি ২০২৫ থেকে। আবেদনকারীর সংখ্যা পূর্ণ হয়ে গেলে আবেদন ফি ফেরত দেওয়া হবে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব সংস্থা (IRCC) আবেদন প্রক্রিয়া তদারকি করবে। পাশাপাশি, কানাডার প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোও নির্ধারিত সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী গ্রহণের নির্দেশনা পেয়েছে।

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ও পরিস্থিতি
২০২৩ সালের শেষ নাগাদ কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী এসেছিলেন ভারত থেকে—সংখ্যা ছিল প্রায় ২ লাখ ২ হাজার। চীন থেকে এসেছিলেন ৫২ হাজার শিক্ষার্থী।

কানাডা ২০২৪ সালে শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৬০ হাজারে নামিয়ে আনে, যা ২০২৩ সালের তুলনায় ৩৫ শতাংশ কম।

অভিবাসনমন্ত্রী মার্ক মিলার এক বক্তব্যে বলেন, “কানাডায় আসা একটি সুযোগের ব্যাপার। এটি কোনো অধিকার নয়।”

এই নিয়ম কার্যকর হওয়ায় কানাডায় পড়াশোনার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্য এটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।