• বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • শিক্ষা
  • /
  • বিশিষ্ট শিক্ষাবিদ ড. আশরাফ উল আলমের প্ৰয়াণ

বিশিষ্ট শিক্ষাবিদ ড. আশরাফ উল আলমের প্ৰয়াণ

  • শিক্ষা
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ১৪ মে ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আশরাফ উল আলম গত ১৮ মার্চ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পরিণত বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী বিলকিস আলম, এক পুত্র ও দৌহিত্রীকে রেখে গেছেন। 


তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর মেধাবী ছাত্র আশরাফ উল আলম উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ষাট দশকের প্রথমার্ধে, এবং টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি থেকে অর্জন করেন পিএইচ.ডি ডিগ্রী। পরবর্তীতে কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলেও দীর্ঘ চার দশক শিক্ষকতা করেন যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সিটি স্টেইট ইউনিভার্সিটিতে।


শৈশবের শুরুতেই পিতৃমাতৃহীন আশরাফ উল আলম ভাগ্যে নয়, ছিলেন কর্মে বিশ্বাসী। প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে তিনি উদযাপন করেছেন পরম আনন্দে। কর্মক্ষেত্রে, পারিবারিক পরিমন্ডলে, সামাজিকতায়, সযত্নে রচিত বাড়ির বাগানে, স্বহস্তে তৈরি খাবার পরিবেশনে - সর্বত্রই  ছিল তাঁর নিখাদ, সপ্রাণ উপস্থিতি। সাদাসিধে অথচ প্রাণচাঞ্চল্যে ভরপুর আশরাফ উল আলম জীবনের শেষ দিন পর্যন্ত কৌতূহলী ছিলেন নতুন কিছু শিখতে। আজীবন কর্মব্যস্ত ড. আলম অবসর জীবনে মনোনিবেশ করেন লেখালেখিতে এবং প্রকাশ করেন ছোট গল্প, কবিতা ও শিশুদের জন্য ছড়ার বই।  


তাঁর চিরবিদায়ে গভীর ভাবে শোকাহত তাঁর সহকর্মী, বন্ধু, কাছের মানুষ এবং সর্বোপরি তাঁর অগণিত শিক্ষার্থী, যাদের জীবনকে তিনি আলোকিত করেছিলেন জ্ঞানের আলোয়। 


নর্থ ক্যারোলাইনার এলিজাবেথ সিটির সমাধিস্থলে এই শ্রদ্ধাভাজন সুধীজন শায়িত হন চিরনিদ্রায়