
স্টাফ করেসপন্ডেন্ট
Published:08 Nov 2022, 01:58 AM
অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় ছয় প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
ঢাকায় অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ৩২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব।
সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ১১টার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল রাজধানী ঢাকার বংশাল ও হাতিরপুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় অনুমোদনহীন ওষুধ মজুদ ও বিক্রি করার অপরাধে সজিব ড্রাগ হাউজকে নগদ এক লাখ, রহিম ড্রাগ হাউজকে দশ হাজার, তৃপ্তি মেডিসিন কর্নারকে এক লাখ, রহিম এন্টারপ্রাইজকে দশ হাজার, সততা মেডিসিন কর্নারকে নগদ দশ লাখ, জুপিটার হেলথ কেয়ারকে নগদ বিশ লাখ করে মোট ছয় প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ লাখ ২০ হাজার জরিমানা করা হয়।