logo

আইপিওর অর্থ ব্যয় পরিকল্পনায় পরিবর্তন নাভানা ফার্মার

স্টাফ করেসপন্ডেন্ট

Published:08 May 2024, 04:26 AM

আইপিওর অর্থ ব্যয় পরিকল্পনায় পরিবর্তন নাভানা ফার্মার


নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যয় পরিকল্পনায় পরিবর্তন আনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। 


গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ অনুমোদন দেন তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 


জানা যায়, কোম্পানিটি আইপিওর মোট ৭৫ কোটি টাকার ৭১ দশমিক ৩১ শতাংশ ব্যয় করেছে। বাকি ১৩ কোটি ১২ লাখ টাকা এসভিপিও ফ্যাসিলিটিজ আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য ব্যবহার করার কথা ছিল। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী তা জেনেরিক ওষুধ উৎপাদনের নতুন ইউনিট স্থাপনে ব্যবহার করা হবে। 


এছাড়া আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময়সীমায় পরিবর্তন এনেছে নাভানা ফার্মাসিউটিক্যালস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি আইপিওর টাকা গ্রহণের পরবর্তী ৩৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে।