logo

আইসিবি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

আপন ঘর ডেস্ক

Published:18 Nov 2024, 05:09 AM

আইসিবি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।  


রবিবার (১৭ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।  


গত অর্থবছরে আইসিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৮ পয়সা, যা আগের বছরে ছিল ৮৯ পয়সা। এছাড়া ২০২৪ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৯৫ পয়সা।  


লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।