logo

আমার কোনো অতৃপ্তি নেই : আসাদুজ্জামান নূর

স্টাফ করেসপন্ডেন্ট

Published:06 Nov 2022, 06:07 PM

আমার কোনো অতৃপ্তি নেই : আসাদুজ্জামান নূর


বরেন্য অভিনেতা, জাতীয় সংসদের সদস্য সবার প্রিয় আসাদুজ্জামান নূর বলেছেন, মাঝে মাঝে মনে হয় সময়টাকে ঠিক মত কাজে লাগাইনি। হয়তো আরও কিছু করার ছিল। আবার এটাও মনে হয়, এই জীবনে যা পেয়েছি, সেটাও কি আমার পাওয়ার কথা ছিল? এই দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাকে অনেক কিছু দিয়েছে। এই ঋণ শোধ করি কি করে? তাই তো মনে করি, আমার এই এক জীবনে প্রাপ্তি অনেক বেশী। কাজেই আমার কোনো অতৃপ্তি নেই।

৩১ অক্টোবর ছিল সবার প্রিয় নাট্যজন আসাদুজ্জামান নূরের ৭৫ তম জন্মবার্ষিকী। জন্মদিনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি উপরের মন্তব্য গুলো করেছেন। 

আনন্দ আলোর পক্ষ থেকে আসাদুজ্জামান নূরের জন্মদিন উপলক্ষে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।