logo

আরো ৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট

Published:20 Jun 2024, 06:10 AM

আরো ৩ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জুন বেলা ২টা ৩০মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় পরিচালকমণ্ডলী আর্থিক প্রতিবেদন অনুমোদন করলে সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।


একই সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


ফার্স্ট ফাইন্যান্স


পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ জুন বিকাল ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


ইউনিয়ন ক্যাপিটাল


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ জুন বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


একই সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।


একই সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।