
আপন ঘর ডেস্ক
Published:25 Aug 2024, 05:06 AM
আয় বাড়ার খবরের প্রভাব মিডল্যান্ড ব্যাংকের শেয়ারে
আয় বাড়ার খবরে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর বেড়েছে ১২ দশমিক শূন্য ৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২৪ টাকা ১০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২১ টাকা ৫০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সায়।
২০২৩ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩১ পয়সায়।
২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯০ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৪২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা।