logo

ঈদে ফ্লাইট বাড়িয়েছে বাংলাদেশ বিমান

আপন ঘর ডেস্ক

Published:01 Apr 2024, 04:05 AM

ঈদে ফ্লাইট বাড়িয়েছে বাংলাদেশ বিমান


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৪ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি অর্থাৎ, যাওয়া-আসা মিলে ১৮টি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটি।


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফ্লাইট বাড়িয়েছে বাংলাদেশ বিমান


জানা যায়, আগামী ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে। এরমধ্যে রাজশাহী, সৈয়দপুর, বরিশাল ও যশোর রুটে এসব অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে।


এছাড়াও বিমানের বৃহদাকার উড়োজাহাজগুলোতে ভ্রমণ করতে পারবেন সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা।


বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা বিমানের যে কোন সেলস সেন্টার, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, বিমানের কল সেন্টার ১৩৬৩৬ এবং বিমান অনুমোদিত কোনো ট্রাভেল এজেন্সি  থেকে এসব রুটের টিকিট কিনতে পারবেন।


বিমানের নিজস্ব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড BGDEAL24 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন যাত্রীরা।