logo

কন্যাসন্তানের মা হলেন কণ্ঠশিল্পী লিজা

আপন ঘর ডেস্ক

Published:19 Mar 2024, 06:19 AM

কন্যাসন্তানের মা হলেন কণ্ঠশিল্পী লিজা


মা হয়েছেন ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। নিউইয়র্কের একটি হাসপাতালে গতকাল সোমবার বিকেল ৪টায় (বাংলাদেশ সময়) কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।


এদিকে, মা হচ্ছেন লিজা- এমন খবর গতকালই প্রকাশ্যে আসে। সেসময় গায়িকার বাবা হেলাল উদ্দিন বলেন, ‘লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সঙ্গে আমেরিকায়। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।’


যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় গায়িকা লিজার। একটা সময় লিজা ও সবুজ সম্পর্কে জড়ান। এরপর পারিবারিক সিদ্ধান্তে ২০২২ সালে বিয়ে করেন তারা।


২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। তারপর থেকে সংগীতাঙ্গনে সরব বিচরণ তার।