
স্টাফ করেসপন্ডেন্ট
Published:16 Nov 2022, 05:27 PM
গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন শুরু
গ্লোবাল ইসলামী ব্যাংক ১৬ নভেম্বর থেকে সেকেন্ডারি মার্কেটে শেয়ার লেনদেনের যাত্রা শুরু করেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে শুরু হওয়া ওই সেকেন্ডারি ট্রেডিং উপলক্ষে ‘সেলিব্রেশন অব ডেব্যু ট্রেডিং এন্ড রিং দ্যা বেল’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম সাইফুর রহমান মজুমদার ।
এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম, কোম্পানী সেক্রেটারী মোঃ মনজুর হোসেন, ইস্যু ম্যানেজার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট-এর সিইও (চলতি দায়িত্ব) খন্দকার রায়হান আলী, এফসিএ ও ইফতেখার আলম, সিইও, লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিজিএম হাসনাইন বারি, সেটকম আইটি লিঃ-এর ভাইস চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা, এফিসিএ, এফসিএস এবং প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম দিন গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার ৯ টাকা থেকে ৯ টাকা ৮০ পয়সার মধ্যে লেনদেন হয়। মন্দা বাজারে শেয়ারটির দর কিছুটা কমলেও বিনিয়োগকারীরা আশা করছেন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরলেই এটিতেও ভালো মুনাফা করতে পারবেন তারা।