logo

চট্টগ্রামে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা

আপন ঘর ডেস্ক

Published:02 May 2024, 05:44 AM

চট্টগ্রামে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা


জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ।



 


২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে তিনদিনের ট্রেনিং ও ফিটনেস ক্যাম্প সম্পন্ন করেছে বাংলাদেশ দল। এখন চলছে মূল অনুশীলন। দুদিন পরই সাগরিকায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দ্বৈরথ।


 


বিশ্বকাপ সামনে রেখেই এই সিরিজটা খেলছে বাংলাদেশ। যদিও জিম্বাবুয়ের জন্য এটা বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ নয়। তারা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ উত্তীর্ণ হতে পারেনি।


 


এই সিরিজের প্রথম তিন ম্যাচে নেই বাংলাদেশের দুই শীর্ষ তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ, আর মুস্তাফিজ আইপিএলে আজ শেষ ম্যাচ খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তাই তাকে প্রথম তিন ম্যাচের জন্য বিশ্রামে রাখছে বাংলাদেশ।